৪৫ বছর ধরে পলাতক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর অবসরপ্রাপ্ত মো. মোজাফফর হোসেন ডিবি পুলিশ কর্তৃক আটক হয়েছেন। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।