বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করা এবং রাজনীতির মাঠে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চিহ্নিত একটি চক্র এ ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার জন্য এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানান।