সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

 

গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে একটি ধারালো দেশীয় ছুরি ও একটি তরবারিসহ মো. মেহেদী হাসান জনি (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও ২-৩ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (১ জুলাই) গভীর রাতে পূবাইল থানার মারুকা পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, রাত্রীকালীন মোবাইল টহল ডিউটির সময় এসআই (নিরস্ত্র) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মারুকা এলাকায় কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনের ইটের সড়কে অভিযান চালায়। এ সময় মো. মেহেদী হাসান জনির কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ২৭ ইঞ্চি দৈর্ঘ্যের ধারালো দেশীয় ছুরি এবং একটি কাঠের হাতলযুক্ত ১৮ ইঞ্চি দৈর্ঘ্যের ধারালো তরবারি উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ২-৩ জন পালিয়ে যায়।

 

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে পূবাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান জনি একজন তালিকাভুক্ত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূবাইল, টঙ্গী পূর্ব ও গাজীপুর সদর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, বিস্ফোরক দ্রব্য আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আতিকুর রহমান জানায়, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit