বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

গাজীপুর চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো দোকান মালিক ব্যবস্থা নেওয়া হবে

গাজীপুরে ৫৪ হাজার টাকার কটন লেভেল চুরির অভিযোগে যুবক আটক, ১০০ রাকাত নামাজ পড়িয়ে পুলিশের হাতে সোপর্দ

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি দোকান থেকে প্রায় ৫৪ হাজার টাকার কটন লেভেল চুরির অভিযোগে জাকির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে দোকান মালিকপক্ষ।

 

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

অভিযুক্ত জাকির হোসেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

 

মার্কেট মালিক ও বিসমিল্লাহ এক্সেসরিজের মালিকের বড় ভাই সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে দোকান বন্ধ থাকার সুযোগে জাকির দোকানের ভেতরের গোডাউনে প্রবেশ করে ২০০ রোল কটন লেভেল চুরি করে নিয়ে যান। চুরি হওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

 

তার দাবি, পরে জাকির হরমুজ নামে এক ব্যক্তির কাছে চুরি করা লেভেলগুলো মাত্র ৫০০ টাকায় বিক্রি করেন। হরমুজ সেগুলো মতি নামে আরেক ব্যক্তির কাছে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

 

রোববার সকালে মতি ওই লেভেলগুলো একই দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এলে দোকান কর্তৃপক্ষ পণ্যগুলো শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করেন। তখন মতি জানান, তিনি হরমুজের কাছ থেকে এগুলো কিনেছেন। পরে হরমুজের মাধ্যমে জাকিরকে ডেকে আনা হলে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন দোকান মালিকপক্ষ।

 

এরপর স্থানীয়দের উপস্থিতিতে জাকিরকে আটক রাখা হয়। দোকান মালিকপক্ষের ভাষ্য অনুযায়ী, তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়ানো হয়। বিকেল ৫টার দিকে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

 

সাইফুল ইসলাম বলেন, “তাকে দীর্ঘ সময় নামাজ না পড়ালে স্থানীয় উত্তেজিত লোকজন মারধর করতে পারতেন। তাই তাকে ১০০ রাকাত নামাজ পড়ানো হয়েছে। একই সঙ্গে আমরা চাই, সে যেন নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকে।”

 

এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, নামাজ পড়ানোর আগে অভিযুক্তের মাথার কিছু চুল কেটে দেওয়া হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

তবে এ ঘটনায় পুলিশ বা অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit