বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:০০ অপরাহ্ন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) টঙ্গী পশ্চিম থানা এলাকায় পরিচালিত এ অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে ছিনতাই কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।