বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূবাইল থানা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক নাঈম সদস্য সচিব মেহেদী

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য গাজীপুর মহানগরীর পূবাইল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নবগঠিত কমিটিতে মোঃ নাঈম মিয়াকে আহ্বায়ক এবং মোঃ মেহেদী হাসান রাজুকে সদস্য সচিব করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি গাজীপুর মহানগর আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শরীফ খান। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোঃ হান্নান ও মোঃ আলামিন হোসেন।

 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোঃ রাজিব সরকারকে। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মোঃ মারুফ হোসেন মামুন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রাতুল ইসলাম অভি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান তন্ময়, মোঃ জোনাইদ হাসান ও মোঃ আসিফ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মাসুদুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাকারিয়া ফাহিম।

 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—মোঃ রিফাত মিয়া, মোঃ ইমরান হোসেন, মোঃ আশিকুল ইসলাম তুষার, মোঃ আলী রাজ খান, মোঃ মনির খান, মোঃ আব্দুর রহমান আশিক, মোঃ আল আমিন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইমরান হোসেন ও মোঃ বিল্লাল হোসেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের জন্য গঠিত এ আহ্বায়ক কমিটি পূবাইল থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit