সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১ জুলাই) সকালে ক্যাম্পটির উদ্বোধন করেন মোঃ আলী হোসেন ফকির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসলেহ উদ্দিন আহমদ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া তিনটি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

 

তিনি আরও জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit