বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পিংক বাস চালুর প্রথম দিনেই ধাক্কা, জরিমানার মুখে বলাকা পরিবহন

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানীতে চালুর প্রথম দিনেই পিংক বাসের সঙ্গে ধাক্কা লেগেছে বলাকা পরিবহনের একটি বাসের। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সড়কে পিংক বাস চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ। পরে আইনগত ব্যবস্থা হিসেবে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করা হয়।

 

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীতে চালু করা হয়েছে বিশেষ এই পিংক বাস সার্ভিস। এ উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে।

 

এ ছাড়া ঢাকার বাইরে বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস এই সেবার সঙ্গে যুক্ত হবে। বিশেষ এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit