সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন বিন্দান এলাকার বিন্দান বড়বাড়ী জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রাখার অভিযোগে মো. সোহেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল মিয়া বিন্দান (স্কুলপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে পূবাইল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।