সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
মোঃআতেফ,বার্তা সম্পাদক:
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিনের নেতৃত্বে এএসআই গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন মোবাইল ও অভিযান ডিউটি পরিচালনা করেন। এ সময় পূবাইল থানার তালটিয়া এলাকার মীরের বাজার সংলগ্ন রেলওয়ে কোয়ার্টার্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রাখা অবস্থায় মোসাঃ সেলিনা বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিনা বেগমের পিতার নাম মৃত মজিবর রহমান এবং মাতার নাম মৃত নাছিমা। তিনি গাজীপুর মহানগরের পূবাইল থানার মাজুখান এলাকার (ওয়ার্ড নং-৪০) বাসিন্দা।
নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে পূবাইল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূবাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।