শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের জীবনী: জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট Miss Intrams 2026 Multi-Subs 𝐘𝐢𝐟𝐲 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 Torr𝐞nt দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় Rons Data Edit Pro Free[Activated] Stable [x86-x64] [Patch] FileCR কাপাসিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, নারী আটক মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যু কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে স্টক রেজিস্টারে গরমিল, দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নিউইয়র্ক সম্মেলনে ড. সাইফুদ্দীনের অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের অভিযোগ, ট্রান্সজেন্ডার উর্মির প্রতিবাদ

কাপাসিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, নারী আটক

কাপাসিয়া প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুনাকী নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টোক ঘোষেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোছা. জান্নাতুল মাহাকে নিয়ে এ ঘটনা ঘটে। সে ঘোষেরকান্দী এলাকার জালাল উদ্দীনের মেয়ে।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীন মোহাম্মদ জানান, দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর মাহা বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে যাওয়ার পর এক নারী তাকে রাস্তা থেকে নিয়ে যান বলে জানতে পারেন তাঁরা।

 

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

ঘটনার পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit