শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের জীবনী: জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট Miss Intrams 2026 Multi-Subs 𝐘𝐢𝐟𝐲 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 Torr𝐞nt দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় Rons Data Edit Pro Free[Activated] Stable [x86-x64] [Patch] FileCR কাপাসিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, নারী আটক মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যু কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে স্টক রেজিস্টারে গরমিল, দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নিউইয়র্ক সম্মেলনে ড. সাইফুদ্দীনের অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের অভিযোগ, ট্রান্সজেন্ডার উর্মির প্রতিবাদ

কালীগঞ্জে স্টক রেজিস্টারে গরমিল, দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ শামীম শাহরিয়ার,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টক রেজিস্টারে উল্লেখিত সারের মজুদের সঙ্গে বাস্তব মজুদের গরমিল পাওয়ায় দুই সার ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫)।

অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুটি মামলা দায়ের করে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—দোলান বাজারের প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০), পিতা অমূল্য কৃষ্ণ দাস এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূইয়া (৩৪), পিতা মৃত আব্দুল কাসেম। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ব্যবসা প্রতিষ্ঠানের স্টক রেজিস্টারে প্রদর্শিত সারের মজুদের পরিমাণের তুলনায় বাস্তবে বেশি সার পাওয়া যায়। মজুদের হিসাবের এ অসঙ্গতির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন। অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit