শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের জীবনী: জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট Miss Intrams 2026 Multi-Subs 𝐘𝐢𝐟𝐲 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 Torr𝐞nt দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় Rons Data Edit Pro Free[Activated] Stable [x86-x64] [Patch] FileCR কাপাসিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, নারী আটক মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যু কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে স্টক রেজিস্টারে গরমিল, দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নিউইয়র্ক সম্মেলনে ড. সাইফুদ্দীনের অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের অভিযোগ, ট্রান্সজেন্ডার উর্মির প্রতিবাদ

দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময়

রবিউল আলম, স্টাফ রিপোর্টার:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই (BRU-UAE)-এর একটি প্রতিনিধি দল।

মতবিনিময়কালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বব্যাপী তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব (এনআইডি) আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির এবং প্রথম সচিব (প্রেস) জিয়াউল হক।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর তুলে ধরার বিষয়ে আলোচনা হয়

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি সম্মান রেখে বাংলাদেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তারা কাজ করে যাবেন।

মতবিনিময় শেষে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে কনস্যুলেট ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্য

ক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit