শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের জীবনী: জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট Miss Intrams 2026 Multi-Subs 𝐘𝐢𝐟𝐲 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 Torr𝐞nt দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় Rons Data Edit Pro Free[Activated] Stable [x86-x64] [Patch] FileCR কাপাসিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, নারী আটক মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যু কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে স্টক রেজিস্টারে গরমিল, দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নিউইয়র্ক সম্মেলনে ড. সাইফুদ্দীনের অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের অভিযোগ, ট্রান্সজেন্ডার উর্মির প্রতিবাদ

নিউইয়র্ক সম্মেলনে ড. সাইফুদ্দীনের অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের অভিযোগ, ট্রান্সজেন্ডার উর্মির প্রতিবাদ

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি’ সম্মেলনে বাংলাদেশ লিবারেল ইসলামিক পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল-মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়ের মধ্যে মুখ খুলেছেন দলটির নেত্রী ও ট্রান্সজেন্ডার উর্মি।

অপপ্রচারকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি রীতিমতো ক্ষোভ ঝাড়েন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক লাইভে উর্মি বলেন, ‘এখন উনার ভালো কাজ দেখে আপনাদের এত চুলকানি কেন হচ্ছে? এই চুলকানিগুলো আপনারা একটু কমান। নইলে এবিল (Avil) খান নয়তো এলাট্রল (Alatrol) খান, কাজে আসবে।’

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে উর্মি বলেন, ‘আমার নবীজিকে নিয়ে যখন কেউ কটূক্তি করে, তখন আপনারা কোথায় থাকেন? ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ যখন এসবের প্রতিবাদ করেন, তখন আপনারা মুখ লুকিয়ে রাখেন কেন?’

তিনি আরও বলেন, ‘ভালো হন, আপনারা এখনো সময় থাকতে ভালো হন।’

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি’ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ইসলামের প্রতিনিধি হিসেবে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ অংশ নেন। সম্মেলনে ভারতের একটি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশে তার অংশগ্রহণ নিয়ে সমালোচনা শুরু হয়।

উর্মির দাবি, আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি স্বাভাবিক। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদের দেশপ্রেম ও ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত।

তবে সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদের ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit