শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের জীবনী: জীবন, সংগ্রাম, ভালোবাসা ও কবিতার পথচলা টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট Miss Intrams 2026 Multi-Subs 𝐘𝐢𝐟𝐲 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 Torr𝐞nt দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় Rons Data Edit Pro Free[Activated] Stable [x86-x64] [Patch] FileCR কাপাসিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, নারী আটক মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান, কাপাসিয়ায় কলেজছাত্রের মৃ/ত্যু কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে স্টক রেজিস্টারে গরমিল, দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা নিউইয়র্ক সম্মেলনে ড. সাইফুদ্দীনের অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের অভিযোগ, ট্রান্সজেন্ডার উর্মির প্রতিবাদ

আব্দুল্লাহপুরে থেমে গেল কনস্টেবল শামীমের পথচলা

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটি প্রকল্পের আব্দুল্লাহপুর পলওয়েল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামীম আহমেদ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি মোটরসাইকেলে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর পলওয়েল এলাকার সামনে রাস্তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলটির পাশে শামীম আহমেদের মরদেহ পড়ে থাকতে দেখেন গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট রোমান হাওলাদার।

 

পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শামীম আহমেদকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে শামীম আহমেদের মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit