বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

মোঃ খাইরুল ইসলাম কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি:

 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কালিয়াকৈর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

 

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন। বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিসংযোগ ও নাশকতার তীব্র নিন্দা জানান।

 

মিনার উদ্দিন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানাভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।

 

তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার যানবাহন ও রেলে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তবে দেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা বা নাশকতা সমর্থন করে না।

 

তিনি আরও বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে এবং আগামী দিনেও যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে।

 

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান নাসির উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য কিরণ মাহমুদ, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শমসের তালুকদার, উপজেলা শ্রমিক দলের সদস্য কবির হোসেন, জালাল উদ্দিন মণ্ডল, ওমর ফারুক, হুমায়ুন কবির, রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/