বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ অনুষ্ঠিত

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

 

যুবসমাজকে ক্রীড়ামুখী এবং জাতীয় পর্যায়ে তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে গাজীপুর মহানগরীর পূবাইলে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬’।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পূবাইলের আমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার।

 

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের ৮টি থানা থেকে বাছাই করা সেরা খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা শেষে ভালো পারফরম্যান্স করা উদীয়মান খেলোয়াড়দের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ এরশাদুর রহমান, লতা হারবাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, বাংলাদেশ এলপি গ্যাস সমবায় সমিতির সভাপতি সেলিম খান, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল, গাসিক ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া।

 

খেলার আয়োজক ছিলেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এবং পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে সম্ভাবনাময় কাবাডি খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/