বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

মোঃ খাইরুল ইসলাম উপজেলা কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এসময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

 

শ্রমিকদের দাবি, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানানো হয়।

 

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

 

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/