বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিশু রাব্বি। এ সময় নতুন বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।