বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখানে বাইতুল মামুর জামে মসজিদ ও মাদরাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখানে এ মহাসম্মেলন শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদেরা বয়ান করেন। সম্মেলনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
মহাসম্মেলনে বয়ান করেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির আলহাজ সাইয়্যেদ মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার এবং আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাদীসহ দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল ওলামা পরিষদের সভাপতি ও মরকুন কবরস্থান জামে মসজিদের খতিব মুফতি শামসুদ্দীন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, পূবাইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান মুন্সী, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার দেওয়ান, পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান এবং পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ও আওলাদ হোসেন।
এ ছাড়া জামিয়া কারিমিয়া ফজলুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আবু হানিফ সিদ্দিকী, মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
মহাসম্মেলনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিরা অংশ নেন। এ সময় আয়োজকেরা ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।