বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের কর্মী কাজী শহিদুল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার কাজী শহিদুল্লাহ পূবাইল থানার নয়ানীপাড়া এলাকার কাজী সফি উদ্দিনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজী শহিদুল্লাহকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলাটির তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাজী শহিদুল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকায় তিনি ‘সোর্স’ ও ‘কথিত ওসি’ হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অতীতে জমি দখলসংক্রান্ত অভিযোগও থানায় দেওয়া হয়েছিল বলে তারা জানান।

 

এ ছাড়া, স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কাজী শহিদুল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/