বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

আবুল হোসেন–গাজী মামুনের নেতৃত্বে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’

রবিউল আলম স্টাফ রিপোর্টার:

সামাজিক অগ্রগতি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তৃণমূল পর্যায়ে জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সারাদেশে ব্যাপক সুনাম ও আস্থা অর্জন করেছে মানবিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির গণমুখী সভাপতি মোঃ আবুল হোসেন এবং দূরদর্শী ও পরিশ্রমী সাধারণ সম্পাদক গাজী মামুন-এর বলিষ্ঠ, দক্ষ ও মানবিক নেতৃত্বে সংস্থাটি আজ দেশজুড়ে এক অনন্য পরিচিতি লাভ করেছে।

 

নবীনদের উদ্দীপনা ও প্রবীণদের সুচিন্তিত দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে এই দুই শীর্ষ নেতার নেতৃত্বে সংগঠনটি একের পর এক দৃষ্টান্তমূলক সামাজিক কাজ সম্পন্ন করে চলেছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক প্রয়োজনে সর্বাগ্রে এগিয়ে এসে তারা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

 

বানভাসি মানুষের পাশে মানবিক হাত:

 

সম্প্রতি দেশের বন্যাকবলিত অঞ্চলে মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে গত ২২ তারিখে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে এক বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক গাজী মামুন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সার্বিক সহায়তায় সংগঠনের একটি দল নৌকাযোগে দুর্গম বন্যাকবলিত এলাকায় পৌঁছায়। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়া অসহায় ও ঘরবন্দি বানভাসি মানুষের হাতে সংস্থার পক্ষ থেকে চিঁড়া, মুড়ি, গুড়, খাওয়ার স্যালাইন, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিধেয় বস্ত্র হিসেবে বিপদগ্রস্ত পরিবারগুলোর মাঝে শাড়ি, লুঙ্গি এবং থ্রি-পিস বিতরণ করা হয়। বানের জল ঠেলে দূরদূরান্তে গিয়ে এই সহায়তা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগটি সর্বস্তরের মানুষের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

 

সংগঠনের অন্যান্য উল্লেখযোগ্য সামাজিক ও অবকাঠামোগত কার্যক্রম:

 

গ্রামাঞ্চলে আলোর বার্তা (স্ট্রিট লাইট স্থাপন): গ্রামীণ অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ করতে বিদ্যুৎ ও স্ট্রিট লাইট স্থাপনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন।

 

প্রবীণদের মূল্যায়ন ও নবীনদের গঠনমূলক কাজ: তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে প্রবীণদের অভিজ্ঞতার আলোকবর্তিকাকে কাজে লাগিয়ে একটি নীতিবান সমাজ গঠন করা।

 

ধারাবাহিক সামাজিক সাহায্য: অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়মিত বস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান।

 

ত্রাণ বিতরণ ও সামাজিক কার্যক্রম প্রসঙ্গে সভাপতি মোঃ আবুল হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য—এই মূলমন্ত্র নিয়ে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠা হয়েছে। বানভাসি বা অসহায় কোনো মানুষ যেন নিজেকে নিঃসঙ্গ মনে না করে, সে লক্ষ্যেই আমরা জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যেও মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

 

সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মামুন বলেন, “আমাদের লক্ষ্য শুধু সাময়িক ত্রাণ বিতরণ নয়, বরং সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষের স্থায়ী কল্যাণ সাধন। সংগঠনের সকল সদস্য ও সর্বস্তরের জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে সভাপতি মোঃ আবুল হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

 

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের এই নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও যোগ্য নেতৃত্বের ফলে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’ আজ সারাদেশেই সেবা ও সামাজিক উন্নয়নের একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে শওকত আলী ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইব্রাহিম খলিল রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সরকার, কোষাধক্ষ্য মোঃ নাছির মাহমুদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান শিবলী, প্রচার সম্পাদক মোঃ সোলাইমান বেপারী, নির্বহী সদস্য মোঃ শাহীন শিকদার, তাদের সার্বিক সহযোগিতায় সংগঠনটি সারাদেশে কার্যক্রম পরিচালনার বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, এছাড়াও তারা জানিয়েছে খুব শীঘ্রই সংগঠনটির নিজস্ব অর্থায়নে গাজীপুরে সরকারি শিশু পরিবার এর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/