বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

গাজীপুরের কোনাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ছু’রি’কাঘাতে হ’ত্যা

গাজীপুরের কোনাবাড়ীতে সানজিদা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

রোববার সকাল ১১ টার সময় মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই এলাকায় আতংক বিরাজ করছে।

 

নিহত সানজিদা বরিশাল জেলার কোতোয়ালি থানার উলারবাটনা গ্রামের ওমান প্রবাসী জুয়েল রানার স্ত্রী। তিনি বাবা মায়ের সাথে কোনাবাড়ী আমবাগ এলাকায় আতাউর সরকারের টিনসেড বাসায় ভাড়া থাকতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাবা-মার সাথে বাসা ভাড়া থাকতো সানজিদা আক্তার। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী। আজ সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে । পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

 

নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, সকালে এক যুবক নিহত সানজিদার ভাইয়ের খোঁজ করে। পরে এক পর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানান, পুলিশের ওই কর্মকর্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/