বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

গাজীপুরে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের একজন নেত্রকোনার কেন্দুয়া এলাকার শামীম মিয়া (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে পড়ে যায়।

 

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

 

ওসি জানান, হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/