বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

‘বৃক্ষ রোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

 

কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মঈনুল হুসাইন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘গাছ আমাদের মায়ের মতো। গাছ আমাদের ছায়া দেয় এবং পরিবেশকে বাঁচিয়ে রাখে।’ তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ না কেটে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক আরেফিন বাদল। এছাড়া সালনা বিট কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জয়দেবপুরের রথখোলা এলাকায় মেলা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মেলার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

 

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/