বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...
সংবাদের শিরোনাম :
পূবাইলে জমজমাট ইসলামী মহাসম্মেলন, আলেম-ওলামার বয়ানে মুখর মাজুখান গাজীপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপে টঙ্গী পশ্চিম থানা কে হারিয়ে পূবাইল থানার জয় ধীরাশ্রমে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কালীগঞ্জে গভীর রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, ছত্রভঙ্গ টঙ্গীতে জিএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপ, ফাইনালে পূবাইল ও টঙ্গী পশ্চিম গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নাশকতার প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে হারানো টাকা-স্বর্ণালংকার উদ্ধার করে রোগীকে ফেরত দিলেন আনসার সদস্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা 

পুলিশ কমিশনারের নামে ভুয়া চিঠি, গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠানে প্রতারণার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুলিশ কমিশনারের নামে ভুয়া চিঠি পাঠিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

জিএমপির ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রেস রিলিজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

 

প্রেস রিলিজে জানানো হয়, বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পেরেছে—একটি প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পুলিশ কমিশনারের বরাত দিয়ে জিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নামে চিঠি পাঠাচ্ছে। ওই চিঠিতে শিল্পপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন বা স্থাপনের কথা উল্লেখ করে অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হচ্ছে।

 

জিএমপি বলছে, এসব চিঠি বা প্রস্তাব পুলিশের কোনো বৈধ উদ্যোগ নয়। এটি সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের প্রতারণার নতুন কৌশল।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো শিল্প বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ধরনের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক ‘স্পন্সর প্রস্তাব’ পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জিএমপি সদর দপ্তরকে বিষয়টি অবহিত করতে হবে।

 

একই সঙ্গে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জিএমপি।

 

জিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে পুলিশ কমিশনার বা থানার কর্মকর্তাদের নাম ব্যবহার করে পাঠানো যেকোনো ভুয়া চিঠি, প্রস্তাব কিংবা অর্থ দাবির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 gazipurkhobor
Design & Developed BY https://starwebhostit.com/